বই: কথা বলো যায়তুন বৃক্ষ
প্রকাশন : সুকুন পাবলিশিং
লেখক: আরিফ আজাদ
চোখে গুলি লেগে অ_ন্ধ হয়ে গেছে যে যুবক
তাকে আমি কী করে দেখাই
আজ রাতে খুব করে জোছনা হবে।
কন্যাসম পদ্মপ্রিয় পারমিতা,
তোমার বাবা যে আর কোনোদিন ফিরবে না
আইসক্রিম খেতে খেতে
আর কোনোদিন কোনো পার্কে
বাবার হাত যে স্পর্শ করবে না তোমার আঙুল
তুমি ঠিক কতো বড় হলে
এই কথা তোমাকে বলা যাবে নিঃসঙ্কোচে?
প্রিয় মুগ্ধ,
ঢাকার আকাশে উড়তে দেখা গেছে হেলিকপ্টার
রাস্তায় দেখা গেছে সাজোয়া যান—দফায় দফায়।
তুমি জেনে খুশি হবে,
তোমার পানির বোতল আর বিস্কুটও
পড়েছিল ছড়িয়ে-ছিটিয়ে;
রক্তে ভীষণ মাখামাখি হয়ে।
আমরা তো রোজ রোজ আসতে পারব ষোলশহর
কিন্তু প্রিয় ওয়াসিম,
কোথায় এলে শুনতে পাব আপনার সেই ডাক —
‘চলে আসুন ষোলশহর’?
খুব জানি কীরকম আছে।
তবু বেশ জিগ্যেশ করতে ইচ্ছে করে,
কেমন আছে আবু সাঈদের মা?
.
~ আরিফ আজাদ ভাইয়ের প্রথম কাব্যগ্রন্থ ‘কথা বলো যয়তুন বৃক্ষ’ থেকে নেওয়া একটি কবিতা।