বই: দরুদমাখা সবুজ চিঠি
লেখক:আমজাদ ইউনূস
প্রকাশন: সুকুন
চিঠি—প্রিয়জনের জন্যে হৃদয় উৎসারিত শব্দমালার সম্ভার। হৃদয়াবেগ উজাড় করে লেখা প্রতিটা শব্দের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে প্রেম আর প্রণয়ের বার্তা।
প্রিয়জনকে উদ্দেশ্য করেই মানুষ চিঠি লেখে৷ ফুটিয়ে তুলে মনের আকুলতা আর ব্যাকুলতার ব্যাকরণ। প্রিয় মুখটাকে হৃদয়ের ক্যানভাসে এঁকে নিয়ে তার সাথে জুড়ে দেওয়া হয় শব্দের আড্ডা। চিঠি যেন জীবন্ত এক কথোপকথনের নাম, যেখানে প্রেরক আর প্রাপকের প্রণয় কাব্য ছাড়া আর কোনো গল্প থাকে না।
বিশ্বাসী হৃদয়ের প্রেমাস্পদ হলেন মুহাম্মাদ সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম। তাঁর সমীপেই উৎসর্গ করা থাকে বিশ্বাসী মননের সবটুকু প্রেম আর ভালোবাসা।
মরুর সেই মহামানবকে উদ্দেশ্য করে, আমাদের প্রিয় লেখক Amjad Younus লিখেছেন গুচ্ছ গুচ্ছ চিঠি। এই চিঠিগুলো লিখে একটা প্রতিযোগিতায় প্রথম হয়ে তিনি ঘুরে এসেছেন বাইতুল্লাহ আর মদিনা মুনাওয়ারা পর্যন্ত। খুব কাছ থেকে দরুদ সালাম জানিয়ে এসেছেন হৃদয়ের প্রেমাস্পদকে।
লেখকের লেখা সেই টুকরো টুকরো প্রণয় বার্তাগুলোর মলাটবদ্ধ সংকলনের নাম ‘দরুদমাখা সবুজ চিঠি’। আবেগ আর আবেশের যৌথ সম্মিলনে ভরপুর এই বইটি আসন্ন একুশে বইমেলায়, পাঠকদের হাতে তুলে দিতে যাচ্ছে সুকুন পাবলিশিং, ইন শা আল্লাহ। আমরা লেখকের সর্বাঙ্গীন কল্যাণ কামনা