বই: পরিপূর্ণ শারিয় পর্দা
লেখক: শাইখ ইউসুফ আল হাজ আহমাদ
শারয়ি পর্দার শর্ত—
নারীদের পোশাক পুরুষের পোশাকের সাদৃশ্য না হওয়াঃ
একাধিক সহিহ হাদিসে সেসব মহিলাদের ওপর অভিসম্পাত করা হয়েছে, যারা পোশাকে বা চলাফেরায় পুরুষের সাদৃশ্য অবলম্বন করে।
আবু হুরাইরা রাযিয়াল্লাহু আনহু বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সব পুরুষকে অভিসম্পাত করেছেন, যারা নারীদের মতো পোশাক পরে। তিনি সেসব নারীকে অভিশাপ দিয়েছেন, যারা পুরুষের মতো পোশাক পরিধান করে।’
ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ বলেন, পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য থাকার অর্থ—বাহ্যিক বেশভূষা, পোশাকের ধরন ও আকৃতিতে সাযুজ্য থাকা; জামার হাতা খাটো ও চাপা হওয়া। যে নারী এমন জামা পরিধান করল, সে তার ওপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের লানত টেনে আনল। তার স্বামী যদি তাকে এই সুযোগ দিয়ে থাকে, তাহলে সে-ও একই লানতের উপযুক্ত হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন।
সাম্প্রতিক মুসলিম নারীরা প্যান্ট, শার্ট, ট্রাউজারসহ বিভিন্ন রকমের ছোট ও গর্হিত পোশাক পরিধান করছে। এতে তারা নিজেদেরকে আধুনিকমনস্ক এবং ফ্যাশন সচেতন ভাবতে শুরু করেছে। অথচ এই ধ্যানধারণাই তাদেরকে যতসব অনর্থ সৃষ্টি করতে প্ররোচিত করছে। বিশেষ করে—পুরুষের মতো প্যান্ট পরিধান করাটা একজন নারীর জন্য সবচেয়ে বিসদৃশ এবং দৃষ্টিকটু।
.
রেফারেন্সঃ সুনানু আবি দাউদ, হাদিস : ৪০৯৮