বই - ‘মুমিন নারীর সারাদিন’
লেখক- আবু আম্মার মাহমুদ আল মিসরি
ভাষান্তর- শাব্বির আহমাদ
প্রকাশনি- সুকুন পাবলিশিং
দুনিয়ার বুকে একজন মুমিনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ঈমান। তাই একজন মুমিন নারী সব সময় সেই ঈমান পরিপূর্ণ রাখার জন্য ব্যাকুল হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। আমাদের সময়ে ঈমানের এই দৌলত টিকিয়ে রাখা অনেক কঠিন হয়ে গেছে। বলতে গেলে ক্ষণে ক্ষণেই আমাদের ঈমানের অবস্থা পরিবর্তিত হতে থাকে।
এই ব্যাপারে সেই কত আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—
তোমাদের পরে ধৈর্য ধরার জামানা আসবে, তখন যে দ্বীনের ওপর অটল থাকবে, সে পঞ্চাশ জন শহিদের সাওয়াব পাবে।
.
রেফারেন্সঃ তাবারানি তার সুনানুল কুবরা কিতাবে আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা করেছেন এবং নাসিরুদ্দিন আলবানি হাদিসটি সহিহ বলেছেন,সহিহুল জামি, হাদিস নং : ২২৩৪
.