বই : রাগকে হজম করুন বিনিময়ে জান্নাত
লেখক : ড. মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফি
অনুবাদ : উবাইদ উসমান
★ছাড় দিতে শিখুন_
ছাড় দিয়ে চলার ক্ষেত্রে শুরুর দিকে আপনার কষ্ট হতে পারে।
যেমন ধরুন, আপনি কোনো খাবারে শতভাগ সন্তুষ্ট হতে পারলেন না, তবে পঞ্চাশ ভাগ তো আপনার পছন্দ হবে। দুনিয়ার সব বিষয়ে শতভাগ সন্তুষ্ট হতে হবে এমনটা জরুরি নয়। জান্নাত ব্যতীত অন্য কোথাও শতভাগ সন্তুষ্টি পাওয়া যাবে না। শতভাগ সন্তুষ্ট হওয়া যায় পৃথিবীতে এমন কোনো জিনিস নেই। আমাদের মধ্যে কোনো কোনো ব্যক্তি প্রায়ই বলে, তারা এ রকম কেন করল না! মানুষের সাথে আমাদের আচার-ব্যবহারের ক্ষেত্রে তাদের সন্তুষ্টির প্রতি সর্বোচ্চ লক্ষ রাখা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মানুষের সাথে আচরণের ক্ষেত্রে বিরক্ত না হয়ে যাওয়া।