ফিকহ ও চিকিৎসা শাস্ত্রের দৃষ্টিতে ট্রান্সজেন্ডার
লেখক : মুফতী ফিদাউল্লাহ হাফিযাহুল্লাহ
প্রকাশনী : উমেদ প্রকাশ
মনে মনে পুরুষ কিংবা মনে মনে নারী?
.
সম্ভব? কী মনে হয় আপনার? আত্মপরিচয়ের ভয়াবহ এই সংকট এখন এসে দাঁড়িয়েছে মানুষ হিসেবে নিজেকে চেনার সংকটে। যে সংকট মানবেতিহাসে কখনো ছিল না, সেই সংকট সৃষ্টি করে আজ নিয়ে আসা হয়েছে আমাদের দোরগোড়ায়। বলা হচ্ছে, মানুষের লিঙ্গ নির্ধারণ তার জন্মগত বিষয় নয়। মানুষ তার মনমতো লিঙ্গ নির্ধারণ করবে, সে নিজেই নিজে ঠিক করে নেবে সে পুরুষ নাকি নারী। আপনি কি মনে করেন এই চিন্তা সঠিক?
.
আসুন, আমরা মনে করা বাদ দিই। দ্বীন ও দুনিয়া—দুই দৃষ্টিকোণ থেকেই আমরা জানতে চেষ্টা করি প্রকৃত বাস্তবতা। আর সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন এই সত্যটি জানতে ও জানাতে আমরা এখন পাচ্ছি দারুল উলুম করাচীর একজন গবেষক আলিমের কাজ “ফিকহ ও চিকিৎসা শাস্ত্রের দৃষ্টিতে ট্রান্সজেন্ডার” শিরোনামে। ইসলাম এই বিষয়ে কী বলে এবং প্রচলিত চিকিৎসা শাস্ত্র এই বিষয়ে আমাদের কী জানায়, দুটোই এখন একই বইয়ে পেয়ে যাবো আমরা। ৪৮ পৃষ্ঠার ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাজটি এই ইস্যুতে ইনশাআল্লাহ দূর করে দেবে আমাদের সকল সংশয় ও সন্দেহ