সালাত : আল্লাহর সাথে বান্দার মুনাজাত
শায়খ ইমদাদুল হক
পৃষ্ঠা সংখ্যা : ২১৬
প্রকাশনায় : উমেদ প্রকাশ
আমরা যদি কপালের মতো আমাদের হৃদয়কেও মহান রাজাধিরাজের কাছে অবনত করতে পারি, তাঁর সান্নিধ্যসুখ উপলব্ধি করে এ সকল বাক্য দ্বারা তাঁর সাথে হৃদয় উজাড় করে মুনাজাত করতে পারি তখন এ সিজদাই আমাদের দেহমনের সকল চাহিদা তো পূরণ করবেই, উপরন্তু এ সিজদার শক্তি পৃথিবীর সকল শক্তির কাছে অজেয় শক্তিতে পরিণত হবে।
ইতিহাস সাক্ষী, মুমিনের সিজদার শক্তিতে একদিন পাহাড় টলে যেত, যমিন কেঁপে উঠত, শান্ত সমুদ্রে ঝড় উঠত, এমনকি আল্লাহর আরশও দুলে উঠত। বড় বড় প্রতাপশালী শাহানশাহ ও ক্ষমতাদর্পী বাদশাহর গর্বিত মাথা নুয়ে পড়ত এ সিজদার অমিত শক্তির সামনে। ইসলামের ইতিহাসে এমন অনেক বিস্ময়কর ঘটনা সাক্ষী হয়ে আছে। এ প্রেমময় সিজদাই মুসলিম জাতিকে কঠিন বিপদ ও পরীক্ষার মুখে এবং বিভিন্ন ক্রান্তিলগ্নে জুগিয়েছে শক্তি, সাহস, উদ্যম ও প্রেরণা। কতবার সে স্তব্ধ করে দিয়েছে ইতিহাসের গতিধারা, পাল্টে দিয়েছে কত জাতির ভাগ্য। পরাজয়ের আশঙ্কায় হতোদ্যম জাতিকে দিয়েছে বিজয়ের আনন্দ আর বিজয়-গর্বে উল্লসিত জাতিকে করেছে পর্যুদস্ত। [নদভি, আরকানে আরবাআ]