বই : এখন যৌবন যার
লেখক : মাওলানা যুলফিকার আহমদ নকশবন্দী
প্রকাশনী : উমেদ প্রকাশ
যদি জিজ্ঞেস করা হয়, জীবনের সবচেয়ে দামি বস্তুটি কী? উত্তরে বলব, যৌবন কাল। এই যৌবনেই মানুষ পারে পৃথিবীকে জয় করতে, পারে অসাধ্য কিছুকে সাধ্যে নিয়ে আসতে। মানুষের জীবনের ভবিষ্যৎও বোঝা যায় তার যৌবন দেখলে। এ জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বার্ধক্য আসার আগেই যৌবনকে গুরুত্ব দাও। কারণ মানুষ যৌবনে যা করতে পারে, তা শৈশব ও বার্ধক্যে কখনোই করতে পারবে না।
কিন্তু শয়তান তো চুপ করে বসে নেই। বরং সে যৌবনের প্রতিটা ধাপে ধাপে ওত পেতে বসে আছে। তাই যৌবনের এই সময়টা অত্যন্ত ফিতনাময়। অসংখ্য ফিতনার ঘাঁটি পারি দিয়ে কীভাবে পৌঁছানো যাবে লক্ষ্যে, সে বিষয়গুলোই অত্যন্তু দারুণভাবে তুলে ধরা হয়েছে এ বইতে।
.
বলছিলাম এখন যৌবন যার বইয়ের কথা। যার লেখক হলেন উপমহাদেশের অন্যতম আলেমে দ্বীন মাওলানা যুলফিকার আলী নকশবন্দী হাফি.। যুবকদের পালস বুঝে, তাদের সমস্যাগুলো খুঁটে খুঁটে তুলে ধরেছেন এ বইতে। বইটি পড়ে একজন পাঠক বুঝবে, যেন কথাগুলো তাকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে।
.
জীবনের এই দামি সময় যৌবনকে যদি কাজে লাগাতে চান, তাহলে এখন যৌবন যার হতে পারে অন্যতম সহায়ক। বইটি অর্ডার করতে মেসেজ করুন।