বই:হলুদ ফুলের ইনকিলাব
লেখক:সালমান সিদ্দিক
প্রকাশনী : ইজরা পাবলিকেশন
"হলুদ ফুলের ইনকিলাব"🌼
নামটা খুবই সাধারণ সাথে এট্রাকটিভ। ইনকিলাব মানে তো "বিপ্লব "। লেখক তাই তার নানা অভিজ্ঞতা ,ব্যর্থতা ভালো লাগা ছোটো খাটো দর্শনের আলোকে বইটা সাজিয়েছেন ,এবং চেয়েছেন যেনো পাঠকরা সেটা পড়ে তাদের মাঝে থাকা হলুদ ফুল কে খুঁজে পায়। পাঠক নিজের অনুভূতিকে পুড়িয়ে সৃষ্টি করুক এক প্রখর সূর্যমুখী,যে সূর্যমুখী সর্বদা রবমুখী থাকে ।
এটাই লেখকের চাওয়া ।
এখন বই প্রসঙ্গে আসা যাক। মোটামুটি ছোটো খাটো সাইজের এই বইটা ৭৬ পৃষ্ঠার। দাম ও হাতের নাগালের মধ্যেই ।এই ছোটোজীবনে আমরা কতজন কতরকমের অভিজ্ঞতার অর্জন করি, কত কিছু শিখি। দুঃখ দুর্দশা আমাদের ব্যথিত করে, আনন্দ গুলো যেনো ক্ষণস্থায়ী লাগে, জটিল ও আঁকাবাকা এই জীবন পথ ভীষন কঠিন মনে হয়! আমার হতাশায় ডুবে যাই। সাথে ভুলে যাই রবের কথা । অথচ আমাদের সকল সমস্যার যে তাঁর কাছে গেলেই ফিরে আসে সম্ভাবনার নতুন রূপে।
লেখক ছোটো ছোট পংক্তির মাধ্যমেই বই সাজিয়েছেন ।দুইলাইন তিনলাইন কখনও একটু বিস্তৃত রূপে নিজের অনুভূতি প্রকাশ করছেন । এক দম এক বসায় শেষ হবার মত একটা বই ।ছিমছাম সাজানো গোছানো ।যদিও সব গুলো পংক্তি আমার তেমন ভালো না লাগলেও কয়েকটা বেশ গভীর আর অর্থবোধক ছিল,হৃদয় নাড়া দেবার মতন।
তার মধ্যে বেষ্ট ছিল
"ভেবেছিলাম উঁচু হলেই তোমায় দেখতে পাবো খোদা
অথচ তুমি নিচু হলেই দেখা দাও"
কি গভীর উপলব্ধি ! রবকে তো তখনই পাওয়া যায় অহংকার ভুলে ,দাম্ভিকতা ছেড়ে যখন বান্দা বিনয়ী হয়,সিজদায়ে অবনত হয়ে ।এক কথায় নিজেকে আত্মসমর্পণ করে।