আজহারী প্যাকেজ
মুসলিম বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী বাংলাদেশী ইসলামিক স্কলার ডঃ মিজানুর রহমান আজহারী হাফিহুল্লাহ লিখিত চারটি বই আমরা একসাথে এক প্যাকেজে নিয়ে এসেছি ।
রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ
সূরা ইউসুফ হজরত ইউসুফ আলাইহিস সালাম নিয়ে লিখিত স্বতন্ত্র একটি সূরা যা অন্য কোন নবীকে নিয়ে লিখা হয়নি । আল্লাহ তায়ালা নাযিল করেছেন ইউসুফ আলাইহিস সালামের জন্মের পর স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা, ভাইদের সাথে তার ঘটে যাওয়া দুঃখজনক ঘটনা এবং প্রায় এক যুগ ধরে বাবা থেকে বিচ্ছিন্ন থাকা ।যে মিশরে তিনি গোলাম হয়ে ঢুকেছেন সেই মিশরেই শাসক হিসেবে আল্লাহতালা তাকে প্রকাশ করেছেন এবং সর্বশেষে বাবা এবং তার ভাইদের প্রতি নসিহত্ এই সূরা ইউসুফ থেকে আমাদের শিক্ষা ক্ আমরা কি অর্জন করতে পারি। কি রয়েছে সূরা ইউসুফে একজন প্র্যাকটিসিং মুসলিম বা মুসলিমার জন্য সেই শিক্ষা বা সে দিকনির্দেশনে আমাকে দিয়েছে আমাদের দিয়েছেন ডঃ মিজানুর রহমান আজহারী তার লিখিত গ্রন্থ রিফ্লেকশন ফর্ম সূরা ইউসুফ
ম্যাসেজ
ইসলাম এমন এক নক্ষত্র যেটা সমস্ত আধার কে বিলীন করে দেয় এবং সুন্দর একটি আলোকচ্ছ সেখানে স্থাপন করে। কিভাবে ইসলাম মানুষের মন ও মননে জায়গা করে নেয় সুন্দর করতে শিখায় তার আগামী ভবিষ্যৎ। কিভাবে ইসলামের এই সৌন্দর্য নিজের মধ্যে ধারণ করবে এই নিয়ে বারোটি অপঠিত মেসেজ নামে এই বইটি লেখা হয়েছে।
টুং “You have 12 unread Massages” স্কিনে ভেসে আসা নোটিফিকেশন দেখে আমরা অনেক সময় আমাদের জরুরি কাজ ফেলেও ম্যাসেজ চেক করতে থাকি তবে সেই ম্যাসেজ গুলো যদি আযথা গল্প গুজবের না হয়ে বরং কোরআন হাদিস থেকে নেওয়া কিছু ম্যাসেজ এর কথা হয় কতই ভালো হয় বলুন। জ্বী বলছিলাম ম্যাসেজ বইটির কথা।এই বইটিতে ১২ টি ম্যাসেজ জাতির মাঝে তুলে ধরা হয়েছে। সাহাবিদের বক্তব্য, সালাফাদের কথা, শিক্ষনীয় কিছু ঘটনা নিয়েই এই বইটি রচিত। আধুনিক মননে দ্বীনের ছোঁয়া পৌঁছানোই এই বইয়ের উদ্দেশ্য। এই বইয়ের অধ্যায়ের নামগুলো ও নজরকারা। প্রথম অধ্যায় এ সূরা ফাতিহার ছোটো খাটো তাফসির রয়েছে বলা যায়। আচ্ছা যদি বলা হয় মুসলিম উম্মাহর নিউক্লিয়াসের কথা তাহলে তো মসজিদের প্রসঙ্গ টি মনে পড়ার কথা।
লেখক এই বইতে মুসলিম উম্মাহর নিউক্লিয়াস নিয়েও একটি অধ্যায় রচনা করেছেন। এছাড়া ও রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়।যেই অধ্যায় গুলো আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
মুঠোফোনের এই দুনিয়ায় তরুণ তরুণী দের কাছে ১২ টি ম্যাসেজ পৌঁছে দিতে চেয়েছেন লেখক।
বইটির লেখক- মিজানুর রহমান আজহারি।
বইটি গাডিয়ান পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে।
“লিখেছেন সানজিদা নূর
জেগে ওঠো আবার
ইহকালের ছোট্ট এক সফর শেষে গন্তব্যের এক নাম ক্বিয়ামাত। সফরের সব মুসাফিরদের জেগে ওঠানো হবে সেই মহাপ্রলয়ের দিবসে। দাঁড় করানো হবে কাঠগড়ায়। আর তাই, আল কুরআনের কয়েকটি সূরা হতে সেই মহাপ্রলয়ের দিনে জেগে ওঠার মহাসত্যকে তুলে ধরা হয়েছে “জেগে ওঠো আবার” বইয়ের প্রতিটি পাতায়। ক্বিয়ামাতের সেই নিদারুণ মুহূর্তে জেগে ওঠার আগে ইহকালে একবার জেগে উঠতে ভীষণ সহায়ক হবে মিজানুর রহমান আজহারি-র এই চমৎকার বইটি। আফরিন
আহবান
কটি স্বর্ণালি সমাজ বিনিমার্ণে প্রয়োজন কিছু সুন্দর মনের পরিশীতল মানুষ। মানুষের মনোজগৎ ও আচরনে পরিশুদ্ধতা এলে স্বাভাবিকভাবেই তার সৌরভ ছড়িয়ে পড়ে সমাজের প্রতিটি স্তরে। সমাজ হয়ে ওঠে ন্যায় -ইনসাফ ও সমৃদ্ধির স্বর্গ রাজ্য। কিন্তু আত্নিক পরিশুদ্ধি অর্জনের কোনো বিষয় নয়।আন্তরিক নিষ্ঠা ও ধারাবাহিক অধ্যবসায়ের মধ্য দিয়ে গঠিত নির্মল হৃদয়।ইসরাত
আত্নউন্নয়নের বার্তা নিয়ে আটটি ভিন্ন বিষয়ে লেখকের চিন্তার প্রতিফলন ঘটেছে বইটিতে। বইটে পড়তে যেয়ে মনে হবে আমাদের জানা কথাগুলো কি চমৎকারভাবেই না লেখক বইয়ের পাতায় সাবলীল ভাষায় স্থান দিয়েছেন। প্রতিটি অধ্যায়েই রয়েছে একেকটি জীবন পালটে দেয়া নির্দেশনা। ইমরান